Home

Full 3
Full 3
previous arrow
next arrow

বিভাগোত্তর পূর্ববাংলার কথাসাহিত্যে আনিস চৌধুরী আধুনিক সাহিত্যের ভিত ও গতিধারা নির্মাণ করেছিলেন। জলসেচ করেছেন সাহিত্যের বিস্তৃত ভুবনে। উপন্যাস, নাটক ও ছোটগল্প রচনায় আমরা সূক্ষ্ম সংবেদনশীল অতলস্পর্শী এক সাহিত্যিকের সাক্ষাৎ লাভ করি।

আনিস চৌধুরী ছোটগল্প রচনায় বিশেষ সিদ্ধি অর্জন করেছিলেন ছড়ানো জনজীবনের বহু বিচিত্র অনুষঙ্গকে গল্পের বিষয়বস্তু করে। বাস্তবধর্মী ও রোমান্টিক কত ধরনের গল্পই না তিনি লিখেছেন! প্রকরণ ও মেজাজ সৃষ্টিতে তাঁর গল্প বিশিষ্টতায় উজ্জ্বল হয়ে আছে।

বাংলাদেশের নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নাম আনিস চৌধুরী (১৯২৯ – ১৯৯০)। আমাদের নাটক যাঁদের সাধনায় আধুনিক হয়ে ওঠে, আনিস চৌধুরী তাঁদের অন্যতম। একটা সময় ছিল, যখন কোনো প্রতিষ্ঠান বা সংস্থার বার্ষিক নাট্যানুষ্ঠানে অভিনয়ের জন্য আনিস চৌধুরীর নাটক ছিলে বিকল্পহীন নির্বাচন।