জাল
এখানে সব কিছুই কেমন দ্ধিধাগ্রস্ত। আলোয় হঠাৎ ঝলমল করে ওঠে না কোন সকালবেলা। যখন কুয়াশা কেটে যায়, বট বা শালগাছের কোন উচুঁ ডাল ছুয়ে যায় আলো, তখনই একটি দিনের সুচনা। দুপুর গড়িয়ে যাবার আগেই বিকেলের হাতছানি। তারপর মুষলধারে অন্ধকার।জায়গাটা ঠিক বনেদি শহুরে এল কার নয়, অজপাড়াগাঁও নয়। বরং বলা যায় শহরতলীর কমচেনা রাস্তার ধারে কাছে। …

