ছায়া-হরিণ
(১৯৬৮) ভরা দুপুর। শহরের অন্তত এ রাস্তায় লোকচলাচল বিরল। দু-একটা গাড়ি দ্রুত বেরিয়ে যায়। কখনো-বা একখানা স্কুটার। রাস্তার ধারঘেঁষে ছোটমতো বাড়ি। সামনে পাকা মেঝের বারান্দা। সিঁড়ির দিক খোলা, তা নইলে নিচু রেলিংয়ে ঘেরা। সিঁড়ি দিয়ে নাবতেই সবুজ লন। এলোপাতাড়ি কিছু ফুলগাছ ও পাতাবাহার লাগানো তাতে। বাড়ির বাঁ-ধারে কলতলা। কলতলার জন্যে বাঁধানো জায়গার একখানে গ্রিলের জালি …

