সৌরভ
সেই মেহগিনি দরজা ঠেলে ভেতরে আসতেই এক প্রলুব্ধকর আমন্ত্রণ কথা বলে ওঠে, আসুন। দরজার হাল্কা পীতাভ পর্দা কেঁপে ওঠে। বাইরে তখন কোনো ফাল্গুন সন্ধের উদ্দাম হাওয়া। খোলা দরজায় তার দুরন্তপনাই এবার এলোমেলো পর্দার আড়ালে সরীসৃপের মতো জড়িয়ে ধরে কাকে। আড়াল করে রাখে। এবার দরজাটা ভেজিয়ে দেয় জাহেদী। আমন্ত্রণকারিণীর মুখোমুখি দাঁড়ায় এসে। আশ্চর্য নিটোল, ঢলঢলে একখানা …

