উত্তাপ
যেটা মনে হয়েছিল এক খ- কালো মেঘ দুপুর না গড়াতেই তা ঢেকে ফেলল সমস্ত আকাশ। চকচকে উজ্জ্বল দিনের গায়ে পা-ুর ক্লান্তি নিয়ে নাবল কপিল বর্ণের সন্ধ্যা। তার পরই এলো বৃষ্টি – অঝোরে গাছপালা কাঁপিয়ে, সহস্র বিদ্যুৎ রেখার আকাশের মানচিত্র বর্ণায়িত করে। ছন্দহীন অবারিত বৃষ্টি প্রথমে মেটাল দগ্ধক্লিষ্ট মাটির ক্ষুধা। কার কল্যাণ স্পর্শের মতো স্বচ্ছ শুভ্র …

