চোখের রঙ
সিঙ্গাপুর থেকে চিঠি এসেছে বড় ভাই মাসুদের। দেশে থেকে যখন সুবিধে হলো না, চলে আসুক এখানে। আর কিছু না জুটলে দোকান দেখাশোনা করতে পারে মাশুক। খেয়েপরেও দু’পয়সা হাতে থাকবে। চাকরির মোহ ততটা নয়, যত ওই নাম এবং দূরত্বের। স্বপ্নালু দূরপ্রাচ্য। এলাচি-দারুচিনি রাবার বন আর ইউক্যালিপটাসের প্রলোভন যেখানে হাতছানি দেয়। পর্তুগিজ, ওলন্দাজ, চীনা, ইংরেজ দুনিয়ার সব …

