নীল কমল
সকাল বেলা। প্রাতরাশের আয়োজন। দোতলার সিঁড়ির ল্যান্ডিংয়ে যে লাউঞ্জ সেখানেই লম্বা টেবিল পাতা। ছ’জনের বসার ব্যবস্থা। টেবিলের সিঁড়ির কাছের মাথায় বসবে গৃহকর্তা জাফর করিম। বয়েস পঁয়তাল্লিশ-ঊর্ধ্ব। আসনটি বর্তমানে খালি। লম্বালম্বিভাবে স্বামীর আসনের বাঁ-দিকের আসনটি স্ত্রী রোকেয়া করিমের। ত্রিশোর্ধ্ব। অন্যান্য আসনে বাড়ির অন্যেরা। দৃশ্যের গোড়ায় দেখা যাবে, কেবল স্ত্রী রোকেয়া উপবিষ্ট। টেবিলে প্রাতরাশের বিভিন্ন উপকরণ ও …

