প্রশ্ন জাগে

প্রশ্ন জাগে

নাসিম বানুর হাতে তৈজসপত্র ভাঙ্গেনি একটাও, এটা সাতচল্লিশ বছর চার মাস সতেরো দিনের একটা চক্রবৃদ্ধি অহমিকা। জীবনটাকে তিনি ভেঙ্গেছেন খান খান করে কৈশোরে যৌবনে আর বয়োবৃদ্ধির বর্তমান সোপানে। রাইটার্স বিল্ডিংয়ের শেষকৃত্য হবার অপেক্ষমাণ ফাইলগুলোকেও লজ্জায় হার মানাতে পারতো নাসিম বানুর ডাইরি যা কিনা ছিল ছোট, বড়, মাঝারি, লাল, নীল, সবুজ, হলদে, মেরুন রঙের। ধূসর হয়ে