মধুগড়
এক হুশ্ হুশ্ করে স্টেশনের বড় ছাউনির ভিতর ঢুকে পড়ে মেল ট্রেন। রাতজাগা ক্লান্ত-চোখে হেডলাইট জ্বলছে। ধুলোয় আর নভেম্বর-সকালের সলজ্জ কুয়াশার সেটা হারিকেনের ধীমে শলতের মতো। আকাশে রং-এর আভা। লাল গোলাপির মাখামাখি। কখন হুড়োহুড়ি সরে এক ঝাঁক পায়রা উড়ে যায় স্টেশনের ছাউনি থেকে। ট্রেনের আতঙ্কে, না আলোর নেশায় বোঝা যায় না। শেষবারের মতো সিটি বাজিয়ে …

