সরোবর
এক ছায়াঘন পাম রোডের এক প্রান্তে দেখা হলো তার সঙ্গে। প্রথমে চিনতে পারিনি। না চেনবারই কথা। সেই কবে দেখেছিলাম। তখন তার বয়েসই কত। সেদিনের চেহারার সঙ্গে আজ কোনো মিল নেই। ক্লান্ত, বিধ্বস্ত একটি মূর্তি স্মৃতির জাদুঘর থেকে উঠে এসেছে। ধোঁয়াটে চশমার আড়ালে তার অসহায় চোখ জোড়া খুঁটে খুঁটে দেখছে আমাকে। তারপর একসময় দৃষ্টি স্থির হলো …

