স্রোত
একটু একটু করে কুয়াশার ঘোর কাটছে। কিছুই দেখা যাচ্ছিল না এতক্ষণ। কাচের জানালার ওপর শিশির ঝরেছে সারারাত টুকরো টুকরো অভিমানের মতো। জানালা খুলে দিয়েও স্বস্তি নেই। কন্কনে হাওয়ার দৌরাত্ম। বোধহয় বাইরে টিপ্ টিপ্ বৃষ্টি। টেবিলের টাইমপিসখানা তখন থেকে বাজে বকছে। সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সেটা যেন রীতিমতো ক্লান্ত। সেই সকাল থেকে সোয়েটার চাপিয়ে গলায় …

